তালায় গ্রাম আদালতের মাধ্যমেই সুদিন ফিরেছে তাসলিমার

তালা প্রতিনিধি

গ্রাম আদালতের মাধ্যমেই নিজের জীবনের গতিপথ ফিরিয়ে এনেছে সাতক্ষীরার তালার উপজেলার তাসলিমা বেগম।সে উপজেলার খলিলনগর ইউনিয়নের রায়পুর গ্রামের রাজ্জাক গাজীর স্ত্রী।

তাসলিমা বেগম একই এলাকার জৈনিক জব্বার মোড়লের কাছে ৭৫ হাজার টাকা ধার দিয়েছিল। তবে এই ধার দেওয়ায় যেন তার বড় অন্যায় হয়ে দাঁড়িয়েছিল। কারণ তার ধার দেওয়া টাকাটা অবশেষে গ্রাম আদালতের মাধ্যমে ফেরৎ পেতে হয়েছে।

তাসলিমা বেগম তার ধার দেওয়া টাকা ফেরৎ পাওয়ার জন্য তালার খলিলনগর ইউনিয়ন গ্রাম আদালতে মামলা করেন। যার নং ০১/২০ পরবর্তীতে গত ২২ জানুয়ারি খলিলনগর ইউনিয়নের চেয়ারম্যান এস এম আজিজুর রহমান রাজু এবং সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বরদের নিয়ে গ্রাম আদালত বসিয়ে তাসলিমা বেগমের টাকা তার কাছে হস্তান্তর করেন।

টাকা ফেরৎ পেয়ে তাসলিমা বেগমের স্বামী পার্শ্ববর্তী উপজেলার কাশিমনগর বাজারে একটি চায়ের দোকান দেন। সেখান থেকেই তার জীবনের গতিপথ ভিন্ন ধারায় প্রবাহিত হয়। তাদের এখন স্বচ্ছল একটি পরিবার।

তাসলিমা বেগম বলেন, ‘আমি টাকা ফেরৎ পেয়ে এখন খুবই খুশি আজ আমাদের সংসারে একটা ভালো অবস্থান তৈরি হয়েছে। আমি এখন খুব ভালো ভাবে পরিবার পরিজন নিয়ে দিনতিপাত করছি।’

এ বিষয়ে খলিলনগর গ্রাম আদালতের সহকারী কাকলি মন্ডল জানান, গ্রাম আদালতের মাধ্যমে তার টাকাটা ফেরৎ দেওয়া হয়। তাসলিমা বেগম ছাড়াও এ পর্যন্ত ১৮৫টি অসহায়, দরিদ্র, ভুক্তভোগী পরিবার গ্রাম আদালতের মাধ্যমে সহযোগীতা পেয়েছে।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন