মঙ্গলবার । ২৬শে মে, ২০২৬ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

সাতক্ষীরায় সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

“বৃক্ষ প্রাণে প্রকৃতি-পরিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ” এই প্রতিপাদ্যে সাতক্ষীরায় সপ্তাহব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা শুরু হয়েছে। জেলা প্রশাসন ও বন বিভাগ যৌথভাবে এই মেলার আয়োজন করে। বুধবার (১৭ আগষ্ট) শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে ফিতা কেটে ও ফেস্টুন উড়িয়ে প্রধান অতিথি হিসাবে এই বৃক্ষ মেলার উদ্বোধন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা উপলক্ষে সকালে সাড়ে ১০ টায় সাতক্ষীরা সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে থেকে শহরে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

জেলা প্রসাশক মোহাম্মদ হুমায়ূন কবিরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ¦ মোঃ নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আরিফুর রহমান, বন বিভাগের সহকারী কর্মকতা অমিতা রানি মন্ডল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফতেমা তুজ জোহরা, সদর উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, জেলা নার্সারী মালিক সমিতির সভাপতি নরুল আমিন প্রমুখ। উদ্বাধনী অনুষ্ঠান শেষে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষুধি গাছের চারা বিতরণ করা হয়।

বক্তারা বলেন, বৃক্ষ শুধু ফল, কাঠ আর ছায়াই দান করেনা, মানুষের অস্বিত্ব রক্ষায় বৃক্ষের অবদান অনস্বীকার্য। প্রতিদিন ফল খেলে রোগ বালাই দূর হবে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ও প্রাকৃতিক দূর্যোগের কারণে সাতক্ষীরা অঞ্চলের দিন দিন গাছের সংখ্যা কমে যাচ্ছে। প্রকৃতির সাথে টিকে থাকতে হলে বেশি বেশি গাছ রোপণ করতে হবে। তাহলে প্রাকৃতিক দূর্যোগের মোকাবিলা করা যাবে এবং খাদ্য ও পুষ্টির চাহিদা পূরণ হবে। তারা আরো বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষাসহ ভু-মন্ডলকে টিকিয়ে রাখার জন্য বৃক্ষের ভুমিকা অপরিসীম। বাড়ির আঙিনায় ও পতিত জমি খালি না রেখে সেখানে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছ লাগানোর পরামর্শ দেন বক্তারা। এবারের এ বৃক্ষ মেলায় ২৩টি স্টল স্থান পেয়েছে।

খুলনা গেজেট/এইচআরডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন