মঙ্গলবার । ২৬শে মে, ২০২৬ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

কালিন্দীতে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার কালিগঞ্জের সীমান্ত নদী কালিন্দীতে নিখোঁজ হওয়া জেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে গত মঙ্গলবার সকালে নদীতে নৌকা নামাতে গিয়ে নিখোঁজ হন তিনি।

মৃত ওই জেলের নাম ফজলু গাজী (৬৮)। তিনি সাতক্ষীরা উপজেলার মথুরেশপুর ইউনিয়নের চাকদাহ গ্রামের মৃত ফকির গাজীর ছেলে।

কালিগঞ্জের মথুরেশপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হাকিম জানান, নিখোঁজ জেলে ফজলু গাজীর মরদেহ নদীতে ভেসে ডাঙার কাছে চলে আসে। স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

সাতক্ষীরার নীলডুমুরস্থ বিজিবি ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল হাসান হাফিজুল হক জানান, মরদেহটি কালিগঞ্জ থানা পুলিশ উদ্ধার করে ওই জেলের আত্মীয় স্বজনের কাছে হস্তান্তর করেছে।

কালিগঞ্জ থানার ওসি হালিমুর রহমান বাবু বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি উদ্ধার করে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

খুলনা গেজেট / আ হ আ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন