মঙ্গলবার । ২৬শে মে, ২০২৬ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

অর্থাভাবে বিনা চিকিৎসায় ধুঁকছেন কলারোয়ার আলামিন

কলারোয়া প্রতিনিধি

সাতক্ষীরার কলারোয়া উপজেলার আলামিন হোসেন টাকার অভাবে চিকিৎসাহীন অবস্থায়  মৃত্যুর প্রহর গুনছে। কলারোয়া উপজেলার পৌরসভাধীন তুলসীডাঙ্গা গ্রামের মৃত দাউদ গাজীর ছেলে আলামিন হোসেন (২২)। জীবনের সব উপার্জন দিয়ে চিকিৎসা নিয়েছেন তিনি। আজ তার কোন অর্থ নেই। এমনকি নিজের বসবাসের ভিটা বাড়ীও নেই তার।

সংসারের এক ছেলে, স্ত্রী, অসুস্থ মা, নানীকে নিয়ে কলারোয়া আফজালের মোড়ে ভাড়াবাড়ীতে থাকেন তিনি ও তার পরিবার। এখন মায়ের পরের দুয়ারে চাওয়া ইনকামের উপর খেয়ে না খেয়ে চলে তাদের দিন। তার অপারেশন এর জন্য ২ থেকে ৩ লাখ টাকার প্রয়োজন। ভয়াবহ ক্যান্সারে আক্রান্ত হয়ে সে বিনা চিকিৎসায় বাড়ীতে রয়েছেন। টাকার অভাবে চিকিৎসা হচ্ছেনা তার। তাই তার অসহায় মা সমাজের বিত্তবানদের কাছে ছেলের চিকিৎসার অর্থের জন্য হাত পেতেছেন, চেয়েছেন সহযোগিতা। তার চিকিৎসার সহযোগীতায় অর্থ পাঠাতে পারেন বিকাশ নং-০১৭২১-৯৩৭৭০৩, অথবা বাংলাদেশ কৃষি ব্যাংক কলারোয়া শাখা, রেহেনা হিসাব নং-৭৭২৮।

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন