সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্টে ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে। বুধবার (২৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর বাজারের পাশে সাহা পাড়ায় বিদ্যুতের মিটারে সংযোগ দেয়ার সময় এই ঘটনা ঘটে।

নিহতের নাম মোঃ সাইফুল ইসলাম কারিকর (৪৫)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের বড়খামার গ্রামের মোঃ ইসমাইল হোসেন কারিকরের ছেলে।

নিহতের প্রতিবেশী মোঃ জসিম জানান, সাইফুল ইসলাম কারিকর ইলেকট্রিক মিস্ত্রির কাজ করতেন। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি স্থানীয় ব্রহ্মরাজপুর বাজারের পাশে সাহা পাড়ায় একটি বাড়িতে বিদ্যুতের মিটারে সংযোগ দেয়ার কাজ করছিলেন। এসময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে স্পৃষ্ট হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক চন্দন ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

খুলনা গেজেট / আ হ আ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন