সোমবার । ২৫শে মে, ২০২৬ । ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

তালায় ইভটিজিংয়ের দায়ে যুবকের এক বছরের সাজা

তালা প্রতিনিধি

সাতক্ষীরায় তালায় ইভটিজিংয়ের দায়ে মোঃ আসাদুল ইসলাম আসা (৩০) নামের যুবককে এক বছরের সাজা প্রদান করে ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন এ রায় প্রদান করেন। বখাটে আসাদুল উপজেলার দোহার গ্রামের মৃতঃ সিফাতুল্ল্যাহ সরদারের ছেলে।

এলাকাবাসী জানায়, একাধিক মামলার আসামী আসাদুল ইসলাম আসা প্রায় রাস্তাঘাটে স্কুল-কলেজ পড়ুয়া মেয়েদের উত্ত্যক্ত করতো। বুধবার দুপুরে উত্ত্যক্তের সময় এলাকাবাসী তাকে উপজেলার মাগুরাডাঙ্গা এলাকা থেকে আটক করে পুলিশে দেয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন তাকে এক বছরের সাজা প্রদান করেন।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মেহেদী রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন