সাতক্ষীরা ক্রীড়া সংস্থার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা বদরুল ইসলাম খান আর নেই

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা বদরুল ইসলাম খান মৃত্যু বরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (২০ জুলাই) ভোর ৫টার দিকে সাতক্ষীরা ছায়না বাংলা (সিবি) হসপিটালে চিকিৎস্যধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৬৮) বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও ২ কন্যাসহ অসংখ্য আত্মীয় সজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

বীর মুক্তিযোদ্ধা বদরুল ইসলাম খানের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এমপি রবি বলেন, বদরুল ইসলাম খান একজন বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট খেলোয়াড় ও সংগঠক এবং জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ছিলেন। তার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। মহান আল্লাহ তায়ালা তাকে যেন জান্নাতুল ফেরদাউস দান করেন।

জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা বদরুল ইসলাম খানের অকাল মৃত্যুতে শোকা জানিয়েছে জেলা ক্রীড়া সংস্থা, জেলা ফুটবল এসোসিয়েশন, উন্নয়ন সংগঠন স্বদেশ সহ বিভিন্ন সামাজিক ও সাষ্কৃতিক সংগঠন। বাদ আসর জানাজা নামাজ শেষে শহরের পলাশপোলস্থ মরহুমের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন