পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার শ্যামনগরে পুকুরের পানিতে ডুবে সাকিব হাসান (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ জুলই) সকাল ১০ টার দিকে উপজেলার উত্তর আটুলিয়া গ্রামে আমজাদ হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।

শিশু সাকিব হাসান (৩) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার উত্তর আটুলিয়া গ্রামে আমজাদ হোসেন এর ছেলে।

শিশুটির পিতা আমজাদ হোসেন জানান, সকালের দিকে বাড়ির সকলেই যার যার কাজে ব্যস্ত ছিল। এসময় বাড়ির আঙিনায় খেলার এক পর্যায়ে সবার অজান্তে পাশের পুুকুরে পড়ে ডুবে যায় সাকিব। অনেক খোজাখুজির এক পর্যায়ে গুরুতর অসুস্থ্য অবস্থায় পুকুর থেকে তাকে উদ্ধার করে দ্রুত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত মেডিকেল অফিসার ডাঃ রীতা রানী পাল তাকে মৃত ঘোষণা করেন।

খুলনা গেজেট / আ হ আ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন