আশাশুনিতে বিদ্যুৎপৃষ্টে দুই ঘের কর্মচারী নিহত

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার আশাশুনিতে ভিজা কাপড় শুকাতে দিতে যেয়ে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে দুই ঘের কর্মচারী নিহত হয়েছে। মঙ্গলবার (৫ জুলাই) বিকাল তিনটায় দিকে সাতক্ষীরার আশাশুনি উপজেলার মাড়িয়ালা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন জনৈক মোফাজ্জল হোসেনের ঘেরের বাসায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সাতক্ষীরার আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের বৈকরঝটি গ্রামের গফুর আলী সরদারের ছেলে শামীম হোসেন (৩৫ ) ও আশাশুনি সদর ইউনিয়নের শ্রীকলস গ্রামের অজিয়ার গাজীর ছেলে আলম গাজী (২৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা সূত্রে জানা যায়, আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের মাড়িয়ালা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন মোফাজ্জেল হোসেন এর ঘেরের মুহুরি শামীম হোসেন দুপুরের গোসল সেরে কাপড় শুকাতে গিয়ে পাশে ঝুলে থাকা বৈদ্যুতিক আউট লাইনের লুজ তারে হাত লাগলে সাথে সাথে তাকে ধরে ফেলে। এসময় তাকে ছাড়াতে যান ঘেরের বাসায় থাকা কর্মচারী আলম গাজী। শামীম হোসেনের গায়ে হাত দেওয়ার সাথে সাথে তাকেও ধরে ফেলে বিদ্যুৎ। ফলে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়। ঘেরের বাসায় থাকা অন্য একজন কর্মচারী জানতে পেরে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের লোকদের খবর দিলে তারা এসে দুই জনের মরদেহ উদ্ধার করে।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বর্তমানে ঘটনাস্থলে তদন্ত কর্মকর্তাকে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে।

খুলনা গেজেট / আ হ আ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন