মঙ্গলবার । ২৬শে মে, ২০২৬ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

তালায় মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার

তালা প্রতিনিধি

সাতক্ষীরার তালায় মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার করেছে তালা থানা পুলিশ। দুই আসামি হচ্ছে, তালা উপজেলার পাঁচরোখী গ্রামের মৃত মাজেদ আলী খাঁ ছেলে শাহিনুর রহমান তুষার (৩২) এবং তেরছি গ্রামের মৃত আঃ রাজ্জাক মোড়লের ছেলে আব্দুল হামিদ মোড়ল (৪৩)।

তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খাঁন তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার রাতে থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মোঃ শাহিনুর রহমান তুষার ও মোঃ আব্দুল হামিদ মোড়ল গ্রেপ্তার করা হয়। এসময় তাদের হেফাজত থাকা একটি সিটি-১০০ মোটর সাইকেল উদ্ধার করা হয় এবং শনিবার আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন