শনিবার । ২০শে জুন, ২০২৬ । ৬ই আষাঢ়, ১৪৩৩

শ্যামনগরে ভেমরুলের কামড়ে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার শ্যামনগরে ভেমরুলের কামড়ে প্রশান্ত কুমার মগ (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার(১৮ জুন) বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার চাঁদখালী গ্রামে এ ঘটনা ঘটে। মৃত প্রশান্ত কুমার মগ শ্যামনগর উপজেলার চাঁদখালী গ্রামে কিরন মগের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, বিকালের দিকে ঘরের পাশে ভেমরুলের বাসা ভাঙতে যায় প্রশান্ত। এসময় একঝাঁক ভেমরুল অতর্কিতে তার উপর হামলা চালায়। ভেমরুলের কামড়ে গুরুতর আহত হওয়ার পরে দ্রুত তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত মেডিকেল অফিসার ডাঃ রিতা রানী পাল তাকে মৃত ঘোষণা করেন।

শ্যামনগর থানার ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন