মঙ্গলবার । ২৬শে মে, ২০২৬ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

শ্যামনগরে মাটিবাহী ডাম্পার খাদে পড়ে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী জাদা এলাকায় মাটি বহনের কাজে ব্যবহৃত ডাম্পার খাদে পড়ে চালক নাজমুল হোসেন (২৭) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৯ জুন) সকাল আটটার দিকে জাদা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে এঘটনা ঘটে।

নিহত নাজমুল সাতক্ষীরার শ্যামনগর উপজেলার জাদা গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে।

স্থানীয় আব্দুল হামিদ জানান, বৈশখালী গ্রামের নুরুজ্জামান জামুর নিকট থেকে ডাম্পার নিয়ে নাজমুল পাশের বিল থেকে মাটি বহনের কাজে যাচ্ছিলেন। মাটি অনতে যাওয়ার পথে জাদা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন সড়কের তিন রাস্তার মোড়ে বাঁক নিতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে ডাম্পারটি সড়কের পাশে খাদে উল্টে পড়ে যায়। এসময় ডাম্পারের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয় চালক নাজমুল হোসেন।

শ্যামনগর থানার পরিদর্শক (তদন্ত) মোঃ সানোয়ার হোসেন মাসুম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন