মঙ্গলবার । ২৬শে মে, ২০২৬ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

সাতক্ষীরায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার দেবহাটায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। শনিবার (২৮ মে) বেলা ১১ টার দিকে দেবহাটা উপজেলাধীন সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের গরানবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল চালকের নাম আশরাফুল ইসলাম ওরফে সোনা(৩৮)। তিনি সাতক্ষীরার দেবহাটা উপজেলার শ্রীরামপুর গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আশরাফুল ইসলাম সোনা মোটরসাইকেল চালিয়ে দেবহাটা থেকে সাতক্ষীরা দিকে আসছিলেন। পথিমধ্যে বেলা এগারটার দিকে দেবহাটা উপজেলাধীন সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের গরানবাড়িয়া এলাকায় পৌঁছালে পিছন দিক থেকে একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ ওবায়দুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন