মঙ্গলবার । ২৬শে মে, ২০২৬ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্টে ঘের মালিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরায় মাছের ঘেরের পানির পাম্পের বিদ্যুৎ সংযোগ ঠিক করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ঘের মালিকের মৃত্যু হয়েছে। রোববার (৮ মে) সকাল ৯টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের জনৈক বাসারের ঘেরে এই ঘটনা ঘটে।

নিহত ঘের মালিকের নাম মোঃ আব্দুল আওয়াল (৩৩)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের মাগুরা গ্রামের মোঃ নজরুল ইসলামের ছেলে।

গোপিনাথপুর গ্রামের দিপংকর দাশ জানান, গোপিনাথপুর গ্রামের পৃথক স্থানে আব্দুল আওয়াল এর ২টি মাছের ঘের রয়েছে। একই এলাকার জনৈক বাসারের ঘের থেকে নিজের ঘেরে পানি নেয়ার জন্য রোববার সকাল ৯টার দিকে তিনি বাসারের ঘেরের পানির পাম্পের বিদ্যুৎ সংযোগ ঠিক করছিলেন। এসময় হঠাৎ বিদ্যুতের লিকেজ তারে স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি গুরুতর আহত হন। দ্রুত তাকে উদ্ধার কের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎস্যক তাকে মৃত ঘোষণা করেন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন