মঙ্গলবার । ২৬শে মে, ২০২৬ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

সাতক্ষীরা ব্রক্ষরাজপুরে আ’লীগের সভাপতিকে মারপিটের প্রতিবাদে ঝাড়ু মিছিল

নিজস্ব প্রতি‌বেদক, সাতক্ষীরা

সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক লীগের নেতা মৃত্যুঞ্জয় আঢ্য কৃর্তক সদর উপজেলার ব্রক্ষরাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিকে মারপিটের প্রতিবাদে ঝাড়ু মিছিল ও বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ এপ্রিল) সকালে ব্রক্ষরাজপুর ডিবি মাধ্যমিক বিদ্যালয়ের সভাকক্ষে ব্রক্ষরাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

ব্রক্ষরাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবু নিলীপ কুমার মল্লিককের সভাপতিত্বে বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান বাবু, দপ্তর সম্পাদক শেখ হারুন-অর-রশিদ,নির্বাহী সদস্য এস.এম. শওকত হোসেন, সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক মোঃ শাহাজান আলী, এহসান বাহার বুলবুল, ব্রক্ষরাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আলাউদ্দিন প্রমুখ।

বক্তারা বলেন, সাবেক ছাত্রদলের ক্যাডার মৃত্যুঞ্জয় বর্তমানে স্বেচ্ছাসেবক লীগের সাথে যুক্ত হয়ে সংগঠন বিরোধী নানা কর্মকান্ডে লিপ্ত রয়েছে। ছাত্রদলের ক্যাডার হয়ে সে আওয়ামী লীগের নেতাদের সাথে ওঠাবসা করে। সে ব্রক্ষরাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিকে মারপিটের মত ঘটনা ঘটিয়েছে। ছাত্রদলের সাবেক ক্যাডার মৃত্যুঞ্জয়কে জেলা আওয়ামী লীগসহ অঙ্গ সহযোগী সংঠনে কোন জায়গা হবে না। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিলীপ কুমার মল্লিকের মারধর ও লাঞ্ছিত করায় তার বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শেষে সভাপতিকে মারপিটের প্রতিবাদ ব্রক্ষরাজপুর বাজারে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ সমাবেশ করে ইউনিয়ন নেতৃবৃন্দ।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন