মঙ্গলবার । ২৬শে মে, ২০২৬ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

পাটকেলঘাটায় সড়ক দুর্ঘটনায় গৃহবধূ নিহত

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার পাটকেলঘাটা-কেশবপুর সড়কে বাসের ধাক্কায় শামীমা বেগম(৪০) নামে এক গৃহবধূ নিহত হয়েছে। শুক্রবার (২৫ মার্চ) দুপুরে পাটকেলঘাটা থানার কুমিরা ইউনিয়নের বাবুর পুকুর নামক এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ শামীমা বেগম পাটকেলঘাটা থানার কুমিরা ইউনিয়নের অভয়তলা গ্রামের কাপড় ব্যাবসায়ী আলিম সরদারে স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে বাড়ি থেকে মোটরভ্যান যোগে পাটকেলঘাটা বাজারে ডাক্তার দেখাতে যাচ্ছিলেন ওই গৃহবধূ। পথিমধ্যে পাটকেলঘাটা- কেশবপুর সড়কের বাবুর পুকুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সাথে ধাক্কা লেগে ভ্যান থেকে ছিটকে পড়ে যান শামীমা বেগম। এতে তিনি গুরতর আহত হন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

পাটকেলঘাটা থানার উপ-পরিদর্শক লিটন মল্লিক জানান, দুর্ঘটনার বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি। ঘটনাস্থল থেকে স্থানীয় জনতার সহয়তায় বাসটি আটক করা হয়েছে। তবে চালক বা হেলপার কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

 

খুলনা গেজেট/কেএ

 




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন