মঙ্গলবার । ২৬শে মে, ২০২৬ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

তালায় আমবাগান থেকে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

তালা প্রতিনিধি

সাতক্ষীরার তালায় আছিয়া খাতুন (৩৩) নামের এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে মরদেহ উদ্ধার করা হয়। সে উপজেলার ইসলামকাটি ইউনিয়নের উথালি গ্রামের সুরমান সরদারের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, আছিয়া স্বামী পরিত্যক্ত হয়ে পিতার বাড়িতে থাকতেন।

তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে আছিয়া খাতুনকে বাড়ির পাশের এক আম গাছ থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহের সুরতহাল সম্পন্ন করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ সাতক্ষীরা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক জানান, আছিয়া’র কিশোরী বয়সে বিয়ে হয়। কিছুদিন পর সে স্বামী পরিত্যক্তা হয়। শনিবার সকালে এলাকাবাসী ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পায়।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন