মঙ্গলবার । ২৬শে মে, ২০২৬ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

সাতক্ষীরায় ট্রাকের চাপায় ওষুধ কোম্পানির প্রতিনিধির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভুরুলিয়া মোড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতের নাম তরিকুল ইসলাম। তিনি ওষুধ কোম্পানির প্রতিনিধি ছিলেন।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) দুপুরে একটি দ্রুত গতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল ও একটি ইঞ্জিন চালিত ভ্যানকে চাপা দিলে এ ঘটনা ঘটে।

শ্যামনগর থানার ওসি তদন্ত শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত তরিকুল অপসোনিন কোম্পানির সাতক্ষীরা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
খুলনা গেজেট/ এস আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন