সাতক্ষীরায় ক্ষতিগ্রস্থ উপকূলবাসীর জন্য ফ্রি মাতৃস্বাস্থ্য সেবা ক্যাম্প

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার শ্যামনগরে জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্থ উপকূলবাসীর জন্য দিন ব্যাপী ফ্রি স্ত্রীরোগ ও মাতৃসাস্থ্য সেবা ক্যাম্প পরিচালিত হয়েছে। ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড এর আর্থিক সহযোগিতায় রোববার (১৬ জানুয়ারি) সকাল ১০ টায় শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের কামালকাটি গ্রামে একতা যুব সংঘে এই স্বাস্থ্য সেবা ক্যাম্পের আয়োজন করা হয়।

এসকেএফ বাংলাদেশ লিমিটেড এর কারিগরি সহযোগিতায় পরিচালিত স্ত্রীরোগ ও মাতৃস্বাস্থ্য সেবা ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন ডাঃ তানিয়া সুলতানা, এমবিবিএস, পিজিটি (গাইনী এন্ড অবস)। মেডিকেল ক্যাম্পে স্বাস্থ্য সেবা নিতে পদ্মপুকুর ইউনিয়নে সুবিধা বঞ্চিত নারীরা স্বতঃস্ফুর্ত ভাবে অংশগ্রহণ করেন।

স্থানীয় ইউপি সদস্য উত্তম কুমার মন্ডলের সভাপতিত্বে স্বাস্থ্য সেবা ক্যাম্পটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষক দেবদাস মন্ডল, কামালকাটি মন্দিরের সদস্য নিতাই চন্দ্র মন্ডল, একতা যুব সংঘের সদস্য দীপংকর মন্ডল, সদস্য ধীরাজ মন্ডল, লিডার্স এর মনিটরিং অফিসার রনজিৎ কুমার মন্ডল প্রমূখ।

অনুষ্ঠানে সভাপতি বলেন, জলবায়ু পরিবর্তনের কারনে উপকূলে নারীরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। এসব ক্ষতিগ্রস্থ মানুষের পাশে স্বাস্থ্য সেবা নিয়ে লিডার্স যে ভূমিকা পালন করছে তার জন্য আমরা লিডার্স এর প্রতি কৃতজ্ঞ। ভবিষ্যতে আরো এধরনের মেডিকেল ক্যাম্প করে উপকূলীয় সুবিধা বঞ্চিত জনসাধারণের জন্য পাশে দাড়ানো জন্য লিডার্স এর পাশাপাশি অন্যদের এগিয়ে আমার আহবান জানান তিনি।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন