সাতক্ষীরায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার শ্যামনগরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১২ ডিসেম্বর) দুপুরে শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে ৯ নং সোরা গ্রামের এঘটনা ঘটে।

পানিতে ডুবে মারা যাওয়া শিশুটির নাম জীম (১)। সে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে ৯ নং সোরা গ্রামের সাইফুল ইসলামের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, রোববার বেলা ১১ টার দিকে শিশুটির মা বাড়ির আঙ্গিনায় সবজির চারা রোপন করছিল। এসময় শিশু জীম বাড়ির সামনে উঠানে খেলা করছিল। হঠাৎ সে উঠানের পাশে গর্তের মধ্যে পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুজির পর দুপুর ১২টার দিকে গর্তের মধ্য থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন