মঙ্গলবার । ৫ই মে, ২০২৬ । ২২শে বৈশাখ, ১৪৩৩

সাতক্ষীরায় তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা শুরু

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরায় শুরু হয়েছে তিন দিনব্যাপী আঞ্চলিক তাবলীগ ইজতেমা। এই আঞ্চলিক তাবলীগ ইজতেমা এবার সাতক্ষীরা শহরতলীর গড়েরকান্দা এলাকায় অনুষ্ঠিত হচ্ছে।

শুক্রবার (১৯ নভেম্বর) ফজরের নামাজের পর থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এই তাবলীগ ইজতেমা। ইজতেমা চলবে রোববার সকাল পর্যন্ত। এদিন ফজরের নামাজের পর বয়ান শেষে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এই ইজতেমা।
বিশ্ব মুসলমান জাতির শান্তি ও কল্যানে অনুষ্ঠিতব্য এই ইজতেমাই ইতোমধ্যে বিভিন্ন জেলা ও উপজেলা থেকে লক্ষাধিক ধর্মপ্রাণ মুসল্লিরা সদরের ইজতেমা ময়দানে যোগ দিয়েছেন। ইজতেমায় দেশ-বিদেশের বরেণ্য আলেমগণ বয়ান করবেন।

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন