মঙ্গলবার । ৫ই মে, ২০২৬ । ২২শে বৈশাখ, ১৪৩৩

সাতক্ষীরায় ৫ কেজি ভারতীয় রূপর গহনাসহ দুই চোরচালানী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরায় কেজি ওজনের ভারতীয় রূপার গহনা সহ দুই চোরাচালানীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার রাতে সাতক্ষীরা শহরের হাসপাতাল মোড় এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, সাতক্ষীরা সদর উপজেলার বৈকারি গ্রামের আসাদুর রহমান ও কালিয়ানি গ্রামের জিয়ারুল ইসলাম জিয়া

জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মোঃ মহসীন জানান, গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে সাতক্ষীরা শহরের হাসপাতাল মোড় থেকে দুই ব্যক্তিকে আটক করা হয়। তারা ঢাকাগামী নৈশ কোচের অপেক্ষায় ছিলেন। পওে তাদের দেহ তল্লাশি করে ভারতের তৈরি বিভিন্ন ধরনের রূপার গহনা পাওয়া যায়। যার ওজন পাঁচ কেজি। এর বাজার মূল্য ছয় লাখ টাকারও বেশি। তাদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার দুপুরে আদালতের মাধ্যমে আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।

 

খুলনা গেজেট/এএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন