মঙ্গলবার । ২৬শে মে, ২০২৬ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

সাতক্ষীরা জেলা ইউপি সচিব সমিতির নির্বাচন

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা) সাতক্ষীরা জেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমূখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

শনিবার (২৩ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে নির্বাচনের ভোট গ্রহণ করা হয়।

নির্বাচনে মোঃ সেরাজুর রহমান ৫৯ ভোট পেয়ে সভাপতি এবং মোঃ কামরুজ্জামান ৬০ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পুনর্নির্বাচিত হয়েছেন।

ভোট গ্রহণ শেষে নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও শ্যামনগর সদর ইউপি সচিব আমিনুর রহমানের উপস্থিতিতে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতির কেন্দ্রীয় সহসভাপতি হাবিবুর রহমান নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

এসময় পর্যবেক্ষক হিসেবে কেন্দ্রীয় সহসভাপতি হাবিবুর রহমানের সাথে খুলনা জেলা ইউনিয়ন পরিষদ সচিব সমিতির সভাপতি জিয়ারত হোসেন উপস্থিত ছিলেন।

নির্বাচনে ৭৩ জন ভোটারের মধ্যে ৬৪ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সভাপতি পদে তিনজন ও সাধারণ সম্পাদক পদে দুইজন প্রতিদ্বন্দ্বিতা করেন।

 

খুলনা গেজেট/এএ




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন