শ্যামনগরে বজ্রপাতে বৃদ্ধ নিহত

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার শ্যামনগরে ঘেরের বাঁধে ছাগলের জন্য ঘাস কাটার সময় বজ্রপাতে এক বৃদ্ধ নিহত হয়েছে। শনিবার বেলা আড়াইটার দিকে শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের খাগড়াঘাট গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতের নাম মোঃ গোলাম রসূল গাইন (৬৫)। তিনি সাতক্ষীরা শ্যামনগর উপজেলার খাগড়াঘাট গ্রামের মৃত তোফাজ্জল হোসেন গাইনের ছেলে।

শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল হক দোলন জানান, গোলাম রসূল গাইন শনিবার বেলা আড়াইটার দিকে খাগড়াঘাট গ্রামের বাড়ির পাশে একটি ঘেরের বাঁধে ছাগলের জন্য ঘাস কাটছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলে নিহত হন। বিকালে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন