মঙ্গলবার । ২৬শে মে, ২০২৬ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

তালায় পানিতে ডুবে বৃদ্ধ রাখালের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার তালা উপজেলার বালিয়ায় গ্রামের পাখিমারা তালতলা বিলে গরু রাখতে গিয়ে খালের পানিতে ডুবে রজব আলী (৭৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার ( ৬ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে এঘটনা ঘটে।

বৃদ্ধ রজব আলী (৭৫) সাতক্ষীরার তালা উপজেলার খেশরা ইউনিয়নের বালিয়া গ্রামের মৃত মান্দার আলীর ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, বৃদ্ধ রজব আলী সকালে গরু নিয়ে তালা উপজেলার বালিয়া গ্রামের পাখিমারা তালতলা বিলে যায়। একপর্যায় গরু তালতলা বিলের খাল পার হয়ে খালের অপর প্রান্তে চলে যায়। এসময় রজব আলী খাল সাতরিয়ে গরু পার করে আনতে গিয়ে হঠাৎ খালের পানিতে ডুবে যায়।

একটু দুরে থাকা অপর একজন গরু রাখাল বালিয়া গ্রামের ছকিলউদ্দীন সানার ছেলে গোলাম রসুল হঠাৎ খেয়াল করে দেখে গরু আছে কিন্তু বৃদ্ধ রজব আলী নেই। গোলাম রসুল বিষয়টি তাৎক্ষণিক আশেপাশের লোকজনকে জানায়। খবর পেয়ে গ্রামবাসীরা প্রায় দুই ঘন্টা তল্লঅশি চালিয়ে বৃদ্ধ রজব আলীর মৃতদেহ উদ্ধার করে।

 

খুলনা গেজেট/এএ




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন