মঙ্গলবার । ৫ই মে, ২০২৬ । ২২শে বৈশাখ, ১৪৩৩

সাতক্ষীরা প্রতাপনগরে ভাসমান মসজিদ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর হাওলাদার বাড়ি ভাঙ্গন পয়েন্টে ভাসমান মসজিদ এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৫ অক্টোবর) জোহর নামাজ আদায়ের মধ্য দিয়ে ভাসমান মসজিদটি উদ্বোধন হয়।

আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রায় পাঁচ লক্ষ টাকা ব্যয়ে মসজিদটি স্থাপন করা হয়েছে। মসজিদটির নামকরন করা হয় ‘আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন মসজিদে নুহ (আঃ)’। হাওলাদার বাড়ি ভাঙন কবলিত মসজিদের কমিটি দ্বারা ভাসমান এ মসজিদটি পরিচালিত হবে।

৫০ ফুট দৈর্ঘ্য ও ১৬ ফুট প্রস্থের একটি নৌকার উপর নির্মিত ওই ভাসমান মসজিদে প্রায় ৫০/৫৫ জন মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারবে। সাথে আছে মিনি অজুখানা, পানির ট্যাংক, টয়লেট, সোলার লাইট, সাউন্ড সিস্টেম, কোরআন শরীফসহ বুক শেলফ ইত্যাদি।

মসজিদটি ঢেউতে যাতে দোল না খায় সে জন্য নৌকার দু’ধারে ২৫০ লিটারের ৮টি ড্রাম বাঁধা আছে। এ ছাড়া ভাসমান মসজিদে মুসল্লিদের যাতায়াতের জন্য থাকছে একটা ছোট নৌকা।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন