সোমবার । ২৫শে মে, ২০২৬ । ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

সাতক্ষীরায় পিতার উপর অভিমান করে ৬ষ্ট শ্রেণীর ছাত্রীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার শ্যামনগরে পিতার উপর অভিমান করে গলায় ওড়না পেচিয়ে মুনিরা খাতুন (১৩) নামের এক মাদ্রাসা ছাত্রী আত্মহত্যা করেছে। রোববার দুপুরের দিকে শ্যামনগর উপজেলার ঈশ্বারীপুর ইউনিয়নের ধুমঘাট গ্রামের আত্মহননের এ ঘটনা ঘটে।।

আত্মহননকারি মুনিরা খাতুন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বারীপুর ইউনিয়নের ধুমঘাট গ্রামের জি এম আবু মুসার মেয়ে ও হেতেলখালির নাসিরবাদ মাদ্রাসার ৬ষ্ট শ্রেণীর ছাত্রী। তার পিতাও একজন মাদ্রাসার শিক্ষক।

মনিরার পিতা আবু মুসা জানান, বাড়ি থেকে আমি মাদ্রসায় যাওয়ার সময় মেয়েকে মাদ্রাসায় যেতে বলি। কিন্তু সে যেতে না চাওয়ার কারণে তাকে একটু বকা ঝকা দিয়ে আমি মাদ্রাসা চলে যাই। দুপুরের দিকে খবর পাই যে মনিরা গলায় ওড়না দিয়ে আত্মহত্যা করেছে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওয়াহিদ মুর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

খুলনা গেজেট/এএ




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন