সোমবার । ২৫শে মে, ২০২৬ । ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

এসআরও পরিবর্তনের মাধ্যমে ভোমরায় আমদানি-রপ্তানী বাড়ানো সম্ভব : এন‌বিআর চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর পরিদর্শন করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোঃ রহমাতুল মুনিম।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকাল এগারটায় তিনি জিরো পয়েন্ট, কার্গো এন্ট্রি শাখা, স্থলবন্দরের পার্কিং ইয়ার্ডসহ বিভিন্ন অবকাঠামো পরিদর্শন করেন। পরে তিনি স্থলবন্দর কর্তৃপক্ষের প্রশাসনিক ভবনে এক মতবিনিময় সভায় মিলিত হন।

খুলনা বিভাগীয় শুল্ক কমিশনার শামসুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময়ন সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান, ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সভাপতি কাজী নওশাদ দেলওয়ার রাজু , সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম প্রমুখ।

সভায় অন্যান্য পূর্ণাঙ্গ স্থলবন্দরের মত ভোমরাতেও সকল পণ্য আমদানির অনুমতির জন্য জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের নিকট দাবি জানান ব্যবসায়ী নেতৃবৃন্দ। দাবির প্রেক্ষিতে আবু হেনা মোঃ রহমাতুল মুনিম জানান, এসআরও পরিবর্তন করতে হবে। এসআরও পরিবর্তনের মাধ্যমে ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানীর পণ্য বাড়ানো সম্ভব হবে। সেক্ষেত্রে আগামী বছরের ২২ জুনের মধ্যে কাঙ্খিত একটা ফলাফল পাওয়া যাবে বলে তিনি সংশ্লিষ্ট সবাইকে আশ্বাস দেন।

 

খুলনা গেজেট/এএ




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন