সোমবার । ২৫শে মে, ২০২৬ । ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

সাতক্ষীরায় পৌত্রকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দাদির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার কালিগঞ্জে পৌত্র আরাফাতকে বাঁচাতে গিয়ে দাদি সোনাভান বিবি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের উচ্ছেপাড়া গ্রামে এঘটনা ঘটে।

বিদ্যুৎস্পৃষ্টে নিহত সোনাভান বিবি (৫৫) সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার উচ্ছেপাড়া গ্রামের আবদুল গাজীর স্ত্রী।

নিহতের স্বামী আবদুল গাজী জানান, আমার বাব-মা হারা একমাত্র পৌত্র আরাফাত টর্চ লাইটে চার্জ দেয়ার সময় হঠাৎ বিদ্যুতায়িত হয়ে মাটিতে পড়ে ছটফট করছিল। এসময় রান্না ঘর থেকে তারা দাদি সোনাভান বিবি ছুটে এসে বোর্ড থেকে প্লাগ খুলতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে ঘটনাস্থলেই মারা যায়।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের সদস্যদের কোন অভিযোগ না থাকায় সুরহতাল প্রতিবেদনের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

 

খুলনা গেজেট/এএ




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন