কলারোয়ায় পুলিশের সোর্স এর হামলায় র‌্যাবের সোর্স আহত

কলারোয়া প্রতিনিধি

সাতক্ষীরার কলারোয়ায় তুচ্ছ ঘটনায় পুলিশের সোর্স এর হামলায় র‌্যাবের সোর্স আঃ রহিম নামে এক যুবক আহত হয়েছে। তাকে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার সকাল ৯টার দিকে উপজেলার কাজিরহাট ব্র্যাক অফিসের সামনে। আহত র‌্যাবের সোর্স উপজেলার ধানঘোরা গ্রামের আব্দুল গফ্ফারের ছেলে।

পুলিশের সোর্স আব্দুস সামাদ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ হামলা চালায়। এঘটনায় আহত আঃ রহিমকে দেখতে র‌্যাব সদস্যরা কাজিরহাট ক্লিনিকে যান।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন