বৃহস্পতিবার । ১৮ই জুন, ২০২৬ । ৪ঠা আষাঢ়, ১৪৩৩

শ্যামনগরে নদীতে ডুবে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবদেক, সাতক্ষীরা

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের চুনা নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে শাহজান গাজী (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (৮ আগষ্ট) বিকাল ৩টার দিকে এঘটনা ঘটে। শাহজান গাজী (২৬) একই ইউনিয়নের দাতনেখালী গ্রামের আবদুল হামিদ সরদারের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য কামরুজ্জামান জানান, শাহজান গাজী মৃগী রোগে অক্রান্ত ছিলেন। বুধবার দুপুরে বড় ভাই আবদুল হামিদের সাথে চুনা নদীতে মাছ ধরতে যায় শাহজান গাজী। বেলা ৩টার দিকে হঠাৎ তার মৃগী রোগ দেখা দিলে নদীতে পড়ে যায় শাহজান। এসময় পানিতে ডুবে মারা যায় সে। পরে নদীর পানিতে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন