সাতক্ষীরায় কমেছে মৃত্যু, বেড়েছে সংক্রমণের হার

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরায় ফের কমেছে মৃতের সংখ্যা। গত ২৪ ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে আরো ২ জনের মৃত্যু হয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এনিয়ে জেলায় ৫ আগষ্ট বৃহস্পতিবার পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৮৫ জন। আর উপসর্গ নিয়ে মারা গেছেন কমপক্ষে ৫৬৭ জন।

করোনা উপসর্গে মৃতরা হলেন, সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা কালিগঞ্জ সদও গ্রামের মীর মোরশেদ আলীর ছেলে রওনাকুল ইসলাম (৬৫) ও তালা উপজেলার গঙ্গারামপুর গ্রামের মৃত আব্দুল ওহাব এর ছেলে শেখ আব্দুল খালেক(৫৫)।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে ও আক্রান্ত হয়ে মৃত ব্যক্তিরা সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৫ আগষ্ট সকাল সাড়ে ৬টা ও সকাল সোয়া ৭টার সময় তাদের মৃত্যু হয়।

সামেক হাসপাতাল সূত্র জানায়, ৬ আগষ্ট সকাল পর্যন্ত মোট ১৬৫ জন রোগী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। এর মধ্যে ১৫ জন করোনা পজেটিভ ও বাকি ১৫০ জন সাসপেক্টেড। গত ২৪ ঘন্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৩০ জন ও সুস্থ্য হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছেন ৪২ জন। নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) ভর্তি আছে ৮ জন।

এদিকে সাতক্ষীরায় ফের বেড়েছে করোনা সংক্রমনের হার। গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৬১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময় ২৭৭ টি নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার ২২ দশমিক ০২ শতাংশ। এর আগেরদিন শনাক্তের হার ছিল ১৮ দশমিক ৩৩ শতাংশ।

সাতক্ষীরা সদর হাসপতালের মেডিকেল অফিসার ও জেলা করোনা বিষয়ক তথ্য কর্মকর্তা ডাঃ জয়ন্ত কুমার সরকার জানান, গত ২৪ ঘন্টায় জেলায় করোনা উপসর্গে মারা গেছে ২ জন। এসময় ২৭৭টি নমুনা পরীক্ষা করে ৬১ জনের করোনা পজেটিভ সনাক্ত হয়। এরমধ্যে সামেক হাসপাতালের আরটি পিসিআর ল্যাবে ৯৩ টি নমুনা পরীক্ষা করে ১৬ জনের এবং বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কপ্লেক্সে র‌্যাপিড এন্টিজেন কীটে ১৮৪ টি নমুনা পরীক্ষা করে আরো ৪৫ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ২২ দশমিক ০২ শতাংশ।

তিনি আরো বলেন, বৃহস্পতিবার ৫ আগষ্ট পর্যন্ত সাতক্ষীরা জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৫ হাজার ৯৫১ জন। জেলায় মোট সুস্থ হয়েছেন ৪ হাজার ৭৫৯ জন। বর্তমানে জেলায় করোনা রোগী রয়েছে ১ হাজার ১০৭ জন। এরমধ্যে হাসপাতালে ভর্তি করোনা রোগীর সংখ্যা ২৯ জন। ভর্তি রোগীর মধ্যে সরকারি হাসপাতালে ২৫ জন ও বেসরকারি হাসপাতালে ৪ জন রয়েছেন। বাড়িতে হোম আইসোলেশনে আছেন ১ হাজার ৭৮ জন।

বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৫২ জন। সরকারি হাসপাতালে ভর্তি আছেন ১৬৫ জন। সরকারি ও বেসরকারি মিলে জেলায় মোট ভর্তি রোগীর সংখ্যা ২২৭ জন। গত ২৪ ঘন্টায় জেলায় সুস্থ হয়েছেন ৬৭ জন। জেলায় ৫ আগষ্ট পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ৮৫ জন এবং উপসর্গে মারা গেছেন আরো ৫৬৭ জন।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন