সোমবার । ২৫শে মে, ২০২৬ । ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

সাতক্ষীরায় মাঠে সেনাবাহিনীসহ আইনশৃখংলা বাহিনীর সদস্যরা

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরায় চলমান কঠোর লকডাউনের ৮ম দিনে মাঠে রয়েছে সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশসহ আইনশৃখংলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আইনশৃংখলা বাহিনীর সদস্যরা মোড়ে মোড়ে চেক পোষ্ট বসিয়ে যারা অকারণে বাইরে বের হচ্ছেন তাদের চলাচল নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।

তবে শহরের অধিকাংশ সড়কে ব্যক্তিগত যানবাহন, থ্রি-হুইলার, মোটর সাইকেল, ইজিবাইক ও ভ্যান চলাচল করতে দেখা গেছে। আইনশৃংখলা বাহিনীর সদস্যদের বাধা উপেক্ষা করে বিনা কারণে নানা অজুহাতে সাধারণ মানুষ বাইরে বের হচ্ছেন। হাট বাজার গুলোতে মানুষের জনসমাগম বেড়েছে। স্বাস্থ্যবিধি না মেনেই মানুষ কেনাকাটা করছেন। তারা যেন আইশৃখংলা বাহিনীর সাথে লুকোচুরি খেলছেন। খোলা রয়েছে জরুরি সেবা প্রতিষ্ঠান। বন্ধ রয়েছে সকল প্রকার গণপরিবহন।

সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির জানান, জেলায় একজন করে ম্যাজিস্ট্রের নেতৃত্বে ২২টি ভ্রাম্যমাণ আদালত, সেনাবাহিনীর ১০ টি পেট্রোল টিম, তিন প্লাটুন বিজিবি ও পর্যাপ্ত সংখ্যক পুলিশ ও আনসার ব্যাটেলিয়ন মোতায়েন রয়েছে। তিনি এ সময় জেলার সর্বসাধারনকে সরকারের দেয়া লকডাউনের বিধি নিষেধ মেনে চলার আহবান জানান।

খুলনা গেজেট/ টি আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন