সোমবার । ১১ই মে, ২০২৬ । ২৮শে বৈশাখ, ১৪৩৩

নড়াইলে মহান বিজয় দিবস উপলক্ষে শিশুদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

নড়াইল প্রতিনিধি

নড়াইলে মহান বিজয় দিবস-২০২০ পালন উপলক্ষে শিশুদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সকাল ১০ টায় শহরের জেলা শিশু একাডেমি কার্যালয়ে শিশু একাডেমী ও জেলা প্রশাসন,নড়াইলের আয়োজনে শিশুদের চিত্রাংকন ও কবিতা আবৃতি প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এ সব প্রতিযোগিতায় শতাধিক শিশু প্রতিযোগি অংশগ্রহন করে।

জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ অলিয়ার রহমানের সভাপতিত্বে প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক আনজুমান আরা। এসময় অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অপরাধ) মোঃ রিয়াজুল ইসলাম, জেলা শিল্পকলা একাডেমির কর্মকর্তা আসলাম খান লুলু, জেলা মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ পরিদর্শক বিদ্যুত বিহারী নাথ, অবসরপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা ইউসুফ আলী, প্রশিক্ষক সৌরভ ব্যানার্জী, অভিভাবক, প্রতিযোগিরা উপস্থিত ছিলেন।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন