বুধবার । ১১ই মার্চ, ২০২৬ । ২৬শে ফাল্গুন, ১৪৩২

নড়াইলে বালুবাহী লাটা গাড়ির চাপায় প্রাণ গেল শিশুর

নিজস্ব প্রতিবেদক, নড়াইল

নড়াইলের কালিয়া উপজেলায় বালুবাহী লাটা গাড়ির চাপায় লিমন মোল্যা নামে সাড়ে তিন বছরের এক শিশু নিহত হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলার কালিয়া থানার কালডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত লিমন মোল্যা কালিয়া উপজেলার কালডাঙ্গা গ্রামের ইকরামুল মোল্যার ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার সকালে শিশু লিমন বাড়ি থেকে রাস্তার দিকে উঠছিল। এ সময় বালুবাহী একটি লাটা গাড়ি তাকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী বলেন, নিহতের পরিবারের সঙ্গে কথা বলে ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন