মঙ্গলবার । ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১১ই ফাল্গুন, ১৪৩২

নড়াইলে ব্যাগে মিলল বোমা সদৃশ বস্তু

নিজস্ব প্রতিবেদক, নড়াইল

নড়াইলের কালিয়া পৌর এলাকার ছোট কালিয়ায় একটি ব্যাগের ভেতর থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে যৌথবাহিনী। এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত প্রায় ১১টার দিকে পৌর এলাকার সালেহা বেগমের বাড়ির পাশ থেকে সন্দেহজনক ব্যাগটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের দিকে বাড়ির পাশের একটি স্থানে একটি পরিত্যক্ত ব্যাগ পড়ে থাকতে দেখে এলাকাবাসীর সন্দেহ হয়। পরে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে রাখেন। পরবর্তীতে ব্যাগের ভেতরে বোমা সদৃশ বস্তু দেখতে পেয়ে সতর্কতা অবলম্বন করা হয়।

বিষয়টি পরীক্ষা-নিরীক্ষার কার্যক্রম চলছে বলে জানিয়েছেন কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী।

তিনি বলেন, উদ্ধারকৃত বস্তুটি প্রকৃতপক্ষে বিস্ফোরক কি না, তা বিশেষজ্ঞদের মাধ্যমে যাচাই করা হচ্ছে। কে বা কারা ব্যাগটি সেখানে রেখে গেছে, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন