সোমবার । ২৫শে মে, ২০২৬ । ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর ডিভাইডারে ধাক্কা, যুবকের মৃত্যু

লোহাগড়া প্রতিনিধি 

নড়াইলের লোহাগড়া উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে উপজেলার পূর্বাঞ্চলের মধুমতি সেতুর ডিভাইডারে আঘাত লেগে তার মৃত্যু হয়। নিহত যুবক সদর উপজেলার বাশঁভিটা গ্রামের রংমিস্ত্রি কার্তিক গাইনের ছেলে রাকেশ গাইন।

প্রত্যক্ষদর্শী ও লোহাগড়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, নিহত রাকেশ গাইন ও তার বন্ধু একই এলাকার প্রীতম বুধবার বিকালে এ্যাপাসি আরটিআর মোটরসাইকেল ( নড়াইল হ ১১-৪৫৩২) যোগে মধুমতি সেতুতে বেড়াতে আসে। ঘোরাঘুরি শেষে সন্ধ্যার পর নড়াইলে ফেরার সময় রাকেশ গাইন মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর ডিভাইডারে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই রাকেশ গাইন মারা যায়।তার বন্ধু প্রীতমকে আহত অবস্থায় যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাসির উদ্দীন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় লোহাগড়া থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। নিহত রাকেশের লাশ ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

খুলনা গেজেট/ এসজেড

 

 

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন