সোমবার । ২৫শে মে, ২০২৬ । ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

সাপের কামড়ে যুবকের মৃত্যু

লোহাগড়া প্রতিনিধি

বিষধর সাপের কামড়ে যুবকের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে নড়াইলের লোহাগড়া পৌরসভার সিংগা এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত যুবক ‍নূর মিয়া শেখ। পেশায় তিনি চায়ের দোকানী ছিলেন। তিনি ওই গ্রামের মৃত ইসহাক শেখের ছেলে।

এলাকাবাসি সূত্রে জানা গেছে, রবিবার দুপুরের পর চায়ের দোকানী নূর মিয়া শেখ নিজের চাষকৃত জমির ধান দেখার উদ্দেশে বাড়ির অদূরে জমিতে যান। এ সময় তার পায়ে একটি বিষধর সাপ কামড় দেয়। খবর পেয়ে নিহতের স্বজনরা ও এলাকাবাসী তাকে উদ্ধার করে স্হানীয় একজন ‘ওঝার’ কাছে নিয়ে যান। ওই ওঝার চিকিৎসা শেষে নূর মিয়াকে বাড়িতে নিয়ে আসলে তিনি আবারও অসুস্হ হয়ে পড়েন। পরে স্বজনরা তাকে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

খুলনা গেজেট/ এসজেড

 

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন