সোমবার । ২৫শে মে, ২০২৬ । ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

নড়াইলে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার

 লোহাগড়া  প্রতিনিধি 

নড়াইল সদর উপজেলার হোগলাডাঙ্গা গ্রামে মাছের ঘের থেকে যুবেকর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বেলা ১১ টার দিকে হোগলাডাঙ্গা শ্মশানের পাশের মাছের ঘের থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত যুবক ওই গ্রামের ডিম ব্যবসায়ী দিনবন্ধু সাহার ছেলে দীপ্ত সাহা। তবে নিহত যুবকের ব্যবহৃত মোটরসাইকেলটি এখনও উদ্ধার করা হয়নি।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, দীপ্ত সাহা শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে তার ব্যবহৃত মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন। রাত ১০টার দিকে হোগলাডাঙ্গা গ্রামে নামযজ্ঞ অনুষ্ঠানে তাকে দেখতে পান স্থানীয়রা। এরপর আর বাড়িতে আসেনি দীপ্ত সাহা।

শনিবার সকালে মাছের ঘেরে মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। দীপ্তকে শ্বাসরোধে হত্যার পর তার মোটরসাইকেলটি ছিনিয়ে নেয়া হয়েছে বলে ধারণা করছে পুলিশ ও তার পরিবার। ময়নাতদন্তের জন্য মরদেহ নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে নড়াইল সদর থানার ওসি মাহমুদুর রহমান বলেন, মোটর সাইকেল নেওয়ার জন্যই তাকে শ্বাসরোধ করে হত্য করা হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে, তদন্ত করে বিস্তারিত জানা যাবে বলে তিনি আরও জানান।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন