সোমবার । ২৫শে মে, ২০২৬ । ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩
ফের নাশকতার অভিযোগ

লোহাগড়ায় বিএনপির ৩৮ জনের নামে মামলা: আটক ১

লোহাগড়া প্রতিনিধি

নড়াইলের লোহাগড়ায় আবারও নাশকতার অভিযোগে বিএনপির ৩৮ জন নেতা-কর্মীর নামে লোহাগড়া থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ মামলার এজাহার ভুক্ত আসামী লোহাগড়ার লাহুড়িয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমানকে (৪০) আটক করে জেল হাজতে প্রেরন করেছে।
শনিবার (১১ ফেব্রুয়ারি)  সকালে লোহাগড়া থানার এস আই সৈয়দ আলী বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলা নং -৬, তাং ১১/০২/২৩।
দায়েরকৃত মামলার বিবরণে জানা গেছে, গত শুক্রবার (১০ ফেব্রুয়ারি)  রাতে পৌরসভার ফয়েজ মোড়ের পানির টেংকি  এলাকায় বিএনপির নেতাকর্মীরা বেআইনি ভাবে জোটবদ্ধ হয়ে সরকার ও দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত ছিল। এসময় তারা বোমা ফাটিয়ে ত্রাসের সৃষ্টি করে। খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে বিএনপির নেতা কর্মীরা পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল থেকে হাবিবুর রহমান নামে এক বিএনপি নেতাকে আটক করে। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাসির উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।
খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন