নিয়ন্ত্রণ হারিয়ে নসিমন পুকুরে, চালক নিহত

 লোহাগড়া প্রতিনিধি

নড়াইলের কালিয়ায় কাঠ বোঝাই নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে চালকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার রঘুনাথপুর গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত চালক উপজেলার বাঁশগ্রাম এলাকার হাসমত মোল্লার ছেলে রমজান মোল্লা।

কালিয়া থানার অফিসার ইনচার্জ শেখ তাসমীম আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছন।

প্রত্যক্ষদর্শীরা জানান, কাঠবোঝাই নসিমন চালিয়ে রমজান বাঁশগ্রাম থেকে রঘুনাথপুরের দিকে যাচ্ছিলেন।পথিমধ্যে রঘুনাথপুর কাটা বট গাছতলা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে নসিমন সড়কের পাশের পুকুরে উল্টে পড়ে যায়। পরে তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা।

নড়াইল ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো.মাহাবুব আলম বলেন, খবর পেয়ে কালিয়া ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা ঘটনাস্থল থেকে ওই যুবকের লাশ উদ্ধার করেন।

নিহতের স্বজনরা জানায়, রমজান গত দুই সপ্তাহ আগে বিয়ে করেছে। দুর্ঘটনায় নিহতের নববধূসহ পরিবারের সদস্যদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম বলেন, নসিমন দুর্ঘটনায় যুবক রমজান মোল্লার লাশ তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন