বুধবার । ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১২ই ফাল্গুন, ১৪৩২

নড়াইলের কালিয়ায় ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

লোহাগড়া প্রতিনিধি

নড়াইলে ইজিবাইকের ধাক্কায় ষাটোর্ধ এক ব্যক্তির মৃতু হয়েছে। মঙ্গলবার দুপুর ২ টার দিকে কালিয়া-গোপালগঞ্জ সড়কের কালিনগর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত ওই ব্যক্তি উপজেলার বাঐশোনা গ্রামের কুটি মিয়ার ছেলে মোসলেম মোল্যা।

স্থানীয় ও কালিয়া পুলিশ সূত্রে জানা গেছে, গোপালগঞ্জমুখী একটি দ্রুতগামী ইজিবাইক উপজেলার কালিনগর রাস্তা পার হওয়ার সময় মোসলেম মোল্যাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ সময়ে তিনি মাটিতে পড়ে যান। মাটিতে পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তাসনিম আহম্মেদ বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

খুলনা গেজেট/ এসজেড

 




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন