সোমবার । ২৫শে মে, ২০২৬ । ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

নড়াইলে জেলা যুবদলের সভাপতিসহ আটক ৩

লোহাগড়া প্রতিনিধি

নড়াইল জেলা যুবদলের সভাপতি মশিয়ার রহমান (৪৫) ভদ্রবিলা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হাবিবুর রহমান বিশ্বাস (৬১) ও লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়ন যুবদলের সভাপতি শাহিন মাহমুদকে গ্রেপ্তার করেছে নড়াইল সদর ও লোহাগড়া থানা পুলিশ।

বুধবার (৭ ডিসেম্বর) তাদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়৷জেলা যুবদল সভাপতি মশিয়ার রহমান নড়াইল সদরের আউড়িয়া ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের মৃত ইসহাক মোল্যার ছেলে। ও ভদ্রবিলা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান বিশ্বাস ওই ইউনিয়নের মীরা পাড়া গ্রামের মৃত তোকাম বিশ্বাসের ছেলে।

এ বিষয়ে নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহমুদুর রহমান বলেন, চলতি বছরে নড়াইল সদরের মালিবাগ মোড়ে নাশকতার একটি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

খুলনা গেজেট/ বিএমএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন