নড়াইল পৌরসভায় ৬২ কোটি টাকার বাজেট ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, নড়াইল

নড়াইল পৌরসভার আগামী ২০২২-২৩ অর্থ বছরের জন্য ( প্রস্তাবিত) ৬২ কোটি ৪ লাখ ৩৪ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

সোমবার (২৭ জুন) দুপুরে নড়াইল পৌরসভার হলরুমে বাজেট ঘোষণা করেন নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা।

বাজেটে রাজস্ব খাত থেকে আয় ধরা হয়েছে ৭ কোটি ৯৪ লক্ষ৩৪ হাজার টাকা। এডিবিসহ উন্নয়ন খাত থেকে ১ কোটি ৫০ লক্ষ টাকা। বিভিন্ন প্রকল্প থেকে ৫২ কোটি ৬০ লক্ষ টাকা।

এসময় নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি রাবেয়া ইউসুফ, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ ওহাবুল আলম, হিসাব রক্ষন কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর সরদার, পৌর কাউন্সিলরবৃন্দ, পৌরসভার কর্মকর্তা কর্মচারিসহ পৌরসভার বিভিন্ন শ্রেনিপেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আগামী অর্থ বছরে নড়াইল পৌরসভা পরিচালনা ব্যায় ধরা হয়েছে ৫ কোটি ৩০ লাখ ৪ হাজার টাকা। এছাড়া রাজস্ব খাত থেকে আয়, এডিবিসহ উন্নয়ন খাত ও বিভিন্ন প্রকল্প থেকে প্রাপ্তি সাপেক্ষে উন্নয়নে ব্যায় করা হবে।

পৌরসভার বাজেট উপস্থাপন করে পৌরসভার মেয়র বলেন, তিনি পৌর নাগরিকদের সেবায় কাজ করে যাচ্ছেন। বাজেটে পৌর কর না বাড়ানো, নাগরিক সেবায় এলাকার সড়ক উন্নয়নে কাজ করে যাবেন।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন