সোমবার । ২৫শে মে, ২০২৬ । ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

নড়াইলে টিসিবির পণ্য বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক, নড়াইল

তৃনমূল পর্যায়ে নিন্ম আয়ের মানুষের মাঝে টিসিবির মাধ্যমে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রয় কার্যক্রম এর উদ্বোধন করা হয়েছে।

বুধবার(২২ জুন) সকালে নড়াইল সদরের মাইজপাড়া ইউনিয়নের পরিষদ কার্যালয় চত্বরে পন্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।

জেলা প্রশাসকের দপ্তর থেকে প্রাপ্ত তথ্য অনুসারে জেলায় ২২ জন ডিলারের মাধ্যমে জেলার ৩টি উপজেলা ও ৩টি পৌরসভার মোট ৪৫ হাজার ৫ শত ৯১ জন কার্ডধারীকে ১১০ টাকা করে ২ লিটার তেল, ৫৫ টাকা করে ২ কেজি চিনি এবং ৬৫ টাকা করে ২ কেজি মুশুরের ডাউল দেয়া হবে।

এরমধ্য নড়াইল সদর উপজেলা ও পৌরসভায় ১৮ হাজার ৬শ জন, লোহাগড়া উপজেলা ও পৌরসভায় ১২ হাজার ৭৯০ জন, কালিয়া উপজেলা ও পৌরসভায় ১৪ হাজার ২শ জনের তালিকা রয়েছে।

জেলা প্রশাসন নড়াইল কর্তৃক আয়োজিত উদ্বোধনী আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ফকরুল হাসানের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মোঃ রুহুল কুদ্দুস, সরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেনীপেশার উপকারভোগীরা।

 

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন