সোমবার । ২৫শে মে, ২০২৬ । ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

লোহাগড়ায় বিএন‌পি নেতাকে কুপিয়ে হত্যা

লোহাগড়া প্রতি‌নি‌ধি

লোহাগড়ায় জমি নিয়ে বিরোধের জের ধরে রেজাউল করিম পটু মোল্যা (৫২) নামে এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। উপজেলার তালবাড়িয়া গ্রামে সোমবার বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রেজাউল করিম পটু লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।

জানাগেছে, লোহাগড়া উপজেলার তালবাড়িয়া গ্রামের পটু মোল্যার সাথে পাশের ইজাজুলদের সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। এ ঘটনার জের ধরে বিকেল ৩টার দিয়ে ইজাজুলসহ কয়েকজন মিলে ধারালো অস্ত্র দিয়ে পটু মোল্যাকে কুপিয়ে গুরুতর যখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শেখ আবু হেনা মিলন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন