মঙ্গলবার । ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১১ই ফাল্গুন, ১৪৩২

নড়াইলে আর্ন্তজার্তিক নার্স দিবস পালিত

নিজস্ব প্রতি‌বেদক, নড়াইল

নড়াইলে বিভিন্ন আয়োজনে ২০২ তম আর্ন্তজার্তিক নার্স দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার(১২ মে) দিবসটি পালন উপলক্ষে নড়াইল সদর হাসপাতালে কর্মরত নার্সদের আয়োজনে র‌্যালী, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়।

করোনার প্রকোপ কমে যাওয়ায় দীর্ঘ ২ বছর পর দিবসটি পালনে নেচে গেয়ে মেতে ওঠেন সেবিকারা। সকালে সদর হাসপাতাল চত্বর থেকে একটি র‌্যালী শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে সদর হাসপাতালের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়।

নার্সিং সুপার ভাইজার ননী বালা বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ প্রেমানন্দ মন্ডল।

এসময় আরো বক্তব্য রাখেন সদর হাসপাতালের সহকারি পরিচালক ডাঃ আসাদুজ্জামান মুন্সি, স্বাধীনতা নার্সেস পরিষদ নড়াইল জেলা কমিটির সভাপতি বিউটি পারভিন, সাধারণ সম্পাদক হেনা পারভিন প্রমূখ। এসময় হাসপাতালের সিনিয়র-জুনিয়র নার্সসহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/ এস আই

 




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন