ব্যাংকে ভুয়া কাগজপত্র দেখিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় সাবেক এক ব্যাংক কর্মকর্তাসহ চার আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাদের জরিমানা এবং অনাদায়ে অতিরিক্ত বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) খুলনা বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মোহাঃ আদীব আলী এ রায় ঘোষণা করেন। আদালতের উচ্চমান বেঞ্চ সহকারী মো. ইয়াছিন আলী রায়ের বিষয়টি নিশ্চিত করেন।
খুলনা গেজেট/এএজে

