খুলনা বিভাগে ডেঙ্গু পরিস্থিতি দিন দিন আরও উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগের ১০ জেলা ও দুটি বিশেষায়িত হাসপাতালে নতুন করে আরও ৩০২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন এ তথ্য জানিয়েছেন।
খুলনা গেজেট/এমএম/এনএম

