বটিয়াঘাটায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

বটিয়াঘাটা প্রতিনিধি

খুলনার বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের রাঙ্গেমারী এলাকায় পুকুরে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো—ওই এলাকার মানিক হাওলাদারের মেয়ে মারিয়া (৪) এবং মো. আবদুল্লাহর মেয়ে খাদিজা (৫)।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে বাড়ির পাশে একসঙ্গে খেলাধুলা করার সময় হঠাৎ তারা পাশের পুকুরে পড়ে যায়। দীর্ঘক্ষণ তাদের দেখতে না পেয়ে স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে সন্দেহ হলে পুকুরে নেমে তাদের ডুবন্ত অবস্থায় উদ্ধার করা হয়।

থানার ওসি মারুফ হোসেন জানান, তিনি এখনো বিষয়টি সম্পর্কে বিস্তারিত তথ্য পাননি।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন